বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা প্রেসক্লাব হাইমচর নির্বাচনে সভাপতি ফারুক ও সম্পাদক দিপু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:৪৪ পিএম
উপজেলা প্রেসক্লাব হাইমচর নির্বাচনে সভাপতি ফারুক ও সম্পাদক দিপু
মোঃ সাজ্জাদ হোসেন রনি : “আমাদের নেতা আমরাই নির্বাচন করবো” এ প্রতিপাদ্য স্লোগান নিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫ টি ভোটের মধ্যে ১৩ টি ভোট পেয়ে মোঃ ফারুকুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন মিয়া পেয়েছেন ১১ ভোট। সাহেদ হোসেন দিপু ৯ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন রনি পেয়েছেন ৮টি ও হাসান আল মামুন পেয়েছেন ৭টি ভোট।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার মোঃ মাজহারুল ইসলাম শফিকের সার্বিক দিকনির্দেশনা ও প্রিজাইডিং অফিসার জি এম জহির এর পরিচালনায় এ ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন চলাকালীন কেন্দ্র পরিদর্শনে আসেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা পরিষদ সদস্য এস এম আল মামুন সুমন, আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী, ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান বেগ, ৪নং নীল কমল ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী ইয়াসিন রতন, ৩নং আলগী দক্ষিণ ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কাউসার বেপারী প্রমূখ।
উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর কার্যকরী পরিষদ নির্বাচন- ২০২১ এ সভাপতি পদে প্রার্থী হয়েছেন দৈনিক চাঁদপুর বার্তা হাইমচর প্রতিনিধি মোঃ ফারুকুল ইসলাম, দৈনিক চাঁদপুর সংবাদ হাইমচর প্রতিনিধি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দৈনিক আমাদের সময়, ইলশেপাড় ও চাঁদপুর রিপোর্ট হাইমচর প্রতিনিধি মোঃ সাহেদ হোসেন দিপু, চাঁদপুর কন্ঠ হাইমচর প্রতিনিধি সাজ্জাদ হোসেন রনি, দৈনিক চাঁদপুর প্রতিদিন হাইমচর প্রতিনিধি হাসান আল মামুন।
নির্বাচন কমিশনার মোঃ মাজহারুল ইসলাম শফিক জানান, শান্তিপূর্ণ ও নিরিবিলি পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আশা করছি এ নির্বাচনের মাধ্যমে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকরা তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও প্রেসক্লাবের উন্নয়নে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পেরেছে।
তিনি আরও বলেন- আজ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে ১৩ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি খুব শীগ্রই ঘোষণা করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।