বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জেলহত্যা দিবস পালিত

৩রা নভেম্বর জাতির ইতিহাসে অন্যতম এক কালিমালিপ্ত ও বেদনাবিধুর দিন : শিশির

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৮:৩২ পিএম
৩রা নভেম্বর জাতির ইতিহাসে অন্যতম এক কালিমালিপ্ত ও বেদনাবিধুর দিন : শিশির

স্বাধীনতার মহান স্থপতি , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও মুক্তিযোদ্ধার সংগঠক জাতীয় ৪ নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় কচুয়ায় জেলহত্যা দিবস পালিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ৪ নেতার স্মৃতির স্মরণে আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহবার হোসেন চৌধুরী সোহাগের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সহ-সভাপতি মনির প্রধান, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, সাবেক ছাত্র নেতা প্রিন্স মানিক প্রমুখ।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির বলেন, আজ ৩রা নভেম্বর জাতির ইতিহাসে অন্যতম এক কালিমালিপ্ত ও বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডুকে একদল খুনি নির্জন কারাপ্রকোষ্ঠে নৃশংসভাবে হত্যা করেছিল জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান।

Model Hospital

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর দেশে রাজনৈতিক শূণ্যতা দেখা দেয়।

শুরু হয়েছিল নানামুখী ষড়যন্ত্র একপর্যায়ে আজকের দিনে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় ৪ নেতাকে।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবুুল খায়ের শিকারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital