বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ইউএনও’র মতবিনিময় সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৮:৪৩ পিএম
কচুয়ায় ইউএনও’র মতবিনিময় সভা

কচুয়া উপজেলার সাংবাদিক, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনর সভাপতিত্বে ও সহকারি প্রোগ্রামার মো. মোশারফ হোসেনর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম, সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার।

মতবিনিময় সভায় নবযোগদানকৃত ইউএনও মো. ইকবাল হাসান বলেন, কচুয়া উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে তৈরি করতে বদ্ধ পরিকর। আসন্ন জাতীয় নির্বাচনে সম্বলিতভাবে আপনারা সহযোগিতা করবেন সে বিশ্বাস আমার আছে। সারা বাংলাদেশের মধ্যে আপানাদের এলাকার প্রার্থীরা ডায়নামিক নেতা। সেক্ষেত্রে আপনারা খুবই সুভাগ্যবান।

আপনাদের সহযোগিতায় উন্নয়নের অগ্রযাত্রা সঠিকভাবে পালন করতে পারবো।

Model Hospital

এ সময় ইউপি মো. মনির হোসেন, আলী আক্কাছ মোল্লা, আলমগীর হোসেন, চেয়ারম্যান এম আখতার হোসাইন, খন্দকার আরিফুজ্জামান, আব্দুস সালাম সওদাগর, মো. কবির হোসেন, রেজাউল মাওলা হেলাল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সুজন পোদ্দারসহ কচুয়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।