শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্থানীয় সংসদ সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীরের অনুসারীদের

কচুয়ায় বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৯:১১ পিএম
কচুয়ায় বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে কচুয়ার স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের অনুসারীরা বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, জ্বালাও – পোড়াও, নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার রহিমানাগর বাজারে সাবেক ছাত্রনেতা সফিকুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে রহিমানাগর উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ন স্থানে প্রর্দক্ষিন শেষে হাজী আব্দুল হাই মার্কেটের উত্তর পাশে শান্তি সমাবেশ মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রিন্স মাহবুবে রাব্বানী মানিক, উপজেলা যুবলীগের সদস্য নাছির উদ্দিন ডায়মন্ড, আওয়ামী লীগে নেতা ফখরে আলম মুন্সি, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, ইউপি সদস্য মাসুদ আলম, যুবলীগের নেতা দেলোয়ার হোসেন প্রধান প্রমুখ।

এসময় স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital