শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বালিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্যােগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১:৫৫ পিএম
বালিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্যােগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বালিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্যােগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

সজীব খান :  মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্যােগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে ‘অঙ্গীকার’ পাদদেশে তারা ফুষ্প্যমাল অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান।
এর আগে জেলা প্রশাসকের আয়োজনে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন বালিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি কর্ণরাজ ত্রিপুরা, প্রশিক্ষক কো-অডিনেটর তানভির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ ত্রিপুরা, উপদেষ্টা ফারুক আহমেদ খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital