বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা প্রেসক্লাব হাইমচরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাউদের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ২:৩১ পিএম
উপজেলা প্রেসক্লাব হাইমচরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাউদের মতবিনিময় সভা
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার ৪নং নীল কমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাউদ আল নাছের আনারস প্রতিক পেয়ে উপজেলা প্রেসক্লাব, হাইমচর এ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি অবাদ, সুষ্ঠু, সুন্দর, নিরিবিলি ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন সহ উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।
সোমবার (২০ ডিসেম্বর) ৫ম ধাপের ইউপি নির্বাচনের প্রতিক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কমিশন। ৪নং নীল কমল ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাউদ আল নাছের আনারস প্রতিক পেয়ে দুপুর ১২ টায় উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
উপজেলা প্রেসক্লাব হাইমচর সভাপতি মোঃ ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপুর পরিচালনায় সাউদ আল নাছের বলেন- নীল কমল ইউনিয়ন বাসীর চাহিদার প্রেক্ষিতে আমি এ নির্বাচনে প্রার্থী হয়েছি। যদি নির্বাচনে কোন প্রকার বানচাল করা হয়, কেউ যদি ভোট কাটার কোনো দুঃসাহস করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন- আমি আমার বাবার পথে হাঁটছি। বাবার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে চরাঞ্চলবাসীর অধিকার প্রতিষ্ঠিত করার দৃঢ় সংকল্প নিয়ে এ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উপস্থিত ছিলেন, সাংবাদিক মহসিন মিয়া, সাজ্জাদ হোসেন রনি, হাসান আল মামুন, মোঃ শরীফ হোসাইন, শরীফ মোঃ মাছুম বিল্লাহ, জাহিদুল ইসলাম, মোঃ সবুজ হোসাইন, জাহাঙ্গীর আলম, গাজী মাজহারুল ইসলাম প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital