বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের ছোট সুন্দর এ. আলী উবি’র অভিভাবক প্রতিনিধির নির্বাচন সম্পন্ন

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৬ পিএম
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের ছোট সুন্দর এ. আলী উবি’র অভিভাবক প্রতিনিধির নির্বাচন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধির নির্বাচন।
রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উৎসব আর আমেজে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ নির্বাচনে অভিভাবক প্রতিনিধি (সদস্য) পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
তারা হলেন মোঃ আনিসুর রহমান মামুন (ব্যালট নং-১), খোকন চন্দ্র রায় (ব্যালট নং-২), মোঃ খোরশেদ আলম (ব্যালট নং-৩), ফরিদ উদ্দিন আহমেদ (ব্যালট নং-৪), মোহাম্মদ মমিন উদ্দিন আহম্মদ (ব্যালট নং-৫) ও মোহাম্মদ সোহেল হোসেন পাটওয়ারী (ব্যালট নং-৬)।
কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। নির্বাচনে ২টি বুথে মোট ৬৯৭ জন ভোটারের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৭৫ জন ভোটার। এর মধ্যে ১৫টি ভোট বাতিল হয়।
তিনি আরও বলেন, ৬ জন প্রার্থীর মধ্যে নির্বাচনে ৪ জন পুরুষ জয়লাভ করেন। তারা হলো- ৩৬৭ ভোট পেয়ে আনিসুর রহমান মামুন প্রথম, ২৯৫ ভোট পেয়ে ফরিদ উদ্দিন আহমেদ দ্বিতীয়, ২৬৩ ভোট পেয়ে মোহাম্মদ মমিন উদ্দিন আহম্মদ তৃতীয় ও ২৩৮ ভোট পেয়ে মোহাম্মদ সোহেল হোসেন পাটওয়ারী চতুর্থ হয়েছেন।
অন্যদিকে দুই পরাজিত প্রার্থী খোকন চন্দ্র রায় পেয়েছেন ২১৯ ভোট ও মোঃ খোরশেদ আলম পেয়েছেন ১৪৬ ভোট।
প্রসঙ্গত: চাঁদপুর সদর উপজেলার৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজারে ১৯৬১ সালে জুনিয়র হিসেবে প্রতিষ্ঠিত হয় আমজাদ আলী উচ্চ বিদ্যালয়। পরে ১৯৭২ সালে মাধ্যমিক স্তরে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে এতৎ অঞ্চলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও উপজেলা ব্যাপী অবদান রাখছে বিদ্যালয়টি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।