বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ট্রাক প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে

আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই : ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বোরহান

গাজী মোঃ মহসিন প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৯:০৪ পিএম
আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই : ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বোরহান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রেদওয়ান খান বোরহান তার কর্মী সমর্থকদের নিয়ে হাইমচর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করে ট্রাক প্রতীকে ভোট চেয়ে সর্বস্তরের জনগণকে আহবান জানান।
রবিবার (২৪ ডিসেম্বর) সকালে তিনি চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে নিজ বাড়ির কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।
পরে হাইমচর উপজেলার, আলগী বাজার, নয়ানি বাজার, তেড়ির মোড়, ঢেলের বাজার, হাইমচর বাজার, মজমপুর বাজার, কালা চৌকিদারের মোড়, চরভেরবী ইউনিয়নের আলমতলী বাজার, গরম বাজার, সাবু মাস্টারের মোড় এলাকায় গণসংযোগ ও পথসভা করে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা বাজার এবং মদনা মদিনা মার্কেট বাজারে  পথসভার মাধ্যমে কর্মসূচি সমাপ্তি করেন।
এদিন তিনি উক্ত এলাকাগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার একজন সহযোগী হয়ে কাজ করতে আমাকে ট্রাক মার্কায় ভোট দিবেন। আগামীর ২০৪১ সালের স্মার্ট বাংলা বিনির্মাণে যোগ্য মানুষকে বিবেচনা করে ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য নেতাকে বিজয়ী করুন। এই চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিগত দিনে আমি আমার সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
আপনাদের দোয়ায় ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি। তাই আমার এই সেবা সকল শ্রেনী পেশার মানুষের কাছে পৌঁছে দিতে আগামী ৭ জানুয়ারি ট্রাক মার্কায় আপনাদের একটি মূল্যবান ভোট আশা করছি।
তিনি বলেন, আমি কখনো মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দেইনি। আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই। চাঁদপুর-হাইমচরের মানুষের দুঃখ দুখে র্দীঘ দিন পাশে ছিলাম, আগামীতেও থাকব। আপনারা আমার সাথে থেকে আমাকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হুমকি-ধামকি ভয় পাবেন না। আপনারা নির্ভয়ে ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে আসবেন। আপনারা ভোট দিলেই ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত হবে।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন মাদক মুক্ত চাঁদপুর গড়ি সংগঠনের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুবুর রহমান সেলিম, হাইমচর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ মিজান খান, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য তামিম পাটোয়ারী, জিসান পাটোয়ারী সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital