বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদের জনসংযোগ 

আমি ফরিদগঞ্জের মানুষের সেবক হতে চাই : লাঙ্গল প্রতীকের প্রার্থী সাজ্জাদ রশিদ

এইচ এম নিজাম প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১২:১৮ এম
আমি ফরিদগঞ্জের মানুষের সেবক হতে চাই : লাঙ্গল প্রতীকের প্রার্থী সাজ্জাদ রশিদ
নির্বাচন ঘিরে চাঁদপুর-৪ আসনে জণসংযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সাজ্জাদ রশিদ।
মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ করেন তিনি।
নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ কালে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাজ্জাদ রশিদ বলেন, জাতীয় পার্টির একটি বিশাল ভোটব্যাংক রয়েছে, নীরবে নিভৃতে মানুষ জাতীয় পার্টি কে ভালোবাসে।
ফরিদগঞ্জে আওয়ামী লীগের ভোট চার ভাগ হয়ে যাবে, এখানে বিএনপির ভোট রয়েছে, সেই সমীকরণ থেকে আমি আশাবাদী সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে আমি শতভাগ বিজয় লাভ করব। আওয়ামী লীগের একটি অংশ ও বিএনপির লোক আমাকে ভোট দেবে। আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের ভোটে একজন জনপ্রতিনিধি হতে চাই, আমি মানুষের সেবা করতে চাই। তাই আমি মনে করি দল মত নির্বিশেষে ফরিদগঞ্জের মানুষ আমাকে ভোট দিবে।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জের মানুষের সেবা করে যাচ্ছি। করোনা কালীন সময় থেকে শুরু করে যে কোন দুর্যোগ মুহূর্তে এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো। এই সুযোগ যদি মানুষ পায়, কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে তাহলে আমি নির্বাচিত হব।
জনসংযোগকালে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, জাতীয় যুব সংহতির ফরিদগঞ্জ উপজেলা আহবায়ক আনোয়ার হোসেন বাবলু শেখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital