বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেষ বয়সে ইবাদত হিসেবে ফরিদগঞ্জের মানুষের সেবা করতে চাই : ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১০:২৭ পিএম
শেষ বয়সে ইবাদত হিসেবে ফরিদগঞ্জের মানুষের সেবা করতে চাই : ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ ) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (প্রতীক-ঈগল) ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে বাঁধা দিলে সমূচিত জবাব দেয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশিাচম, বালিথুবা পূর্ব, সুবিদপুর পূর্ব , সুবিদপুর পশ্চিম এবং গুপ্টি পূর্ব ইউনিয়নের বিভিন্ন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথ বলেন।

তিনি বলেন, মাদকে সয়লাভ ফরিদগঞ্জকে বাঁচাতে আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে এসে ভোট দিতে হবে। লইয়া গেছে, হইয়া গেছে, এসবের দিন শেষ। ভোটারদের হুমকি ধমকি বা কেন্দ্রে আসতে বাঁধা দিলে কঠোর হস্তে মোকাবেলা হবে। আমাদের নেতাকর্মীদের হুমকি ধমকি দেয়া হচ্ছে। আমাদের কোন নেতাকর্মীর গায়ে একটি আচড় পড়লে এর জবাব কঠিন ভাবে দেয়া হবে।

তিনি আরো বলেন, আমি আপনাদের আদালতে হাজির হয়েছি। ভালোমন্দ যাচাই করে ভোট দিবেন, আমি শেষ বয়সে ইবাদাত হিসেবে ফরিদগঞ্জের মানুষের সেবা করতে চাই। জনগণ যদি আমাদেরকে রায় দেয়, তবে আমরা সংসদে যাবো। জনগণের আদালতের রায়ে বিজয়েরপর ইবাদত হিসেবে দায়িত্ব পালন করবো। ফরিদগঞ্জের অনেক অসমাপ্ত কাজ রয়েছে। সেগুলো সমাপ্ত করতেই নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়েছি। আমি আপনাদের প্রতিনিধি হয়েই হিসেবে সংসদে যাবো। বাকী জীবনটা আপনাদের সেবায় বিলিয়ে দিতে চাই।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাটওয়ারী, মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ উল্লা তপদার, কেন্দ্রীয় যুবলীগ নেতা মহিউদ্দিন খোকা, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখ, বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচ হারুনরু রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব আলম সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাবুল পাটওয়ারী, সাধারন সম্পাদক মিজানুর রহমান ভদ্র, আ’লীগ নেতা দেলোয়ার হোসেন মিজি, হাজী আবদুল মান্নান, জাফরুল্লা সুজন, মাইনুল ইসলাম, কামাল হোসেন শেখ, যুবলীগ নেতা ফিরোজ জমাদার, জহির মোল্লা, হারিছ আহমেদ, ছাত্রলীগ নেতা ইমানুল হক সোহাগ, বাহাউদ্দিন আরমান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital