বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সাংবাদিক হাসনাতের কবর জিয়ারত ঈগল প্রার্থীর নেতাকর্মীরা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৪ পিএম
ফরিদগঞ্জে সাংবাদিক হাসনাতের কবর জিয়ারত ঈগল প্রার্থীর নেতাকর্মীরা

প্রয়াত সাংবাদিক আবুল হাসনাত হাসেম’র কবর জিয়ারত করলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ঈগল প্রতিকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার লোহাগড় গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রনেতা সাংবাদিক আবুল হাসনাত’র পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.তোফায়েল আহমেদ ভূঁইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

জানা গেছে সাংবাদিক আবুল হাসনাত হাসেম মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার, চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার প্রতিবেদক ও প্রেসক্লাব ফরিদগঞ্জ’র দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

Model Hospital

সাংবাদিকা পেশা ছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণিজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালনসহ রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি ১৯৯০ সাল নাগাদ বাংলাদেশ ছাত্রলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক এর দায়িত্ব পালন করেছিলেন।

সাংবাদিক আবুল হাসনাত হাসেম ২০২০ সালের ২৯ মে চিকিৎসাধীনবস্থায় চাঁদপুর জেলা সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি, স্ত্রী, দ্ইু পুত্র, এক কন্যা সন্তান ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে মৃত্যু বরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital