বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ঈগল প্রতীকের প্রার্থীর মিছিলে নৌকার সমর্থকদের হামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১০:৫০ পিএম
ফরিদগঞ্জে ঈগল প্রতীকের প্রার্থীর মিছিলে নৌকার সমর্থকদের হামলা

ফরিদগঞ্জে ঈগল প্রতীকের প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পথসভা শেষে মিছিলে নিয়ে যাওয়ার নৌকার সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে।

২৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোরা মুন্সীরহাট থেকে ঈগল প্রতীকের প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া পূর্ব ঘোষিত পথসভার কর্মসূচি শেষ করে মিছিল নিয়ে সুবিদপুর পূর্ব ইউনিয়নে যাত্রাকালে বিপরীত দিক থেকে আশা নৌকা প্রতীকের সমর্থক সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদের নেতৃত্বে নৌকার মিছিলটি মুখোমুখি হয়।

এ সময় নৌকার মিছিলের নেতৃত্বে থাকা পারভেজ আহমেদ ঈগল প্রতিকের প্রার্থীকে মারতে তেড়ে আসতে। পরে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানাগেছ।

ঘটনার সংবাদ পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসি (ল্যান্ড) আজিজুন নাহার ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Model Hospital

উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার জানান, টোরা মুন্সীরহাট বাজার থেকে পূর্ব ঘোষিত প্রোগ্রাম শেষ করে কামতা বাজারের দিকে মিছিল নিয়ে যাওয়ার প্রতিমধ্যে নৌকার সমর্থক পারভেজের নেতৃত্বে ১০-১৫ দিন ছেলে মিছিল নিয়ে এসে আমাদের উপর হামলার করে। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে, তবে কেহ আহত হয়নি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, নৌকা ও ঈগল প্রতীক এর দু’পক্ষের মধ্যে সংঘর্ষের খবর শুনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসি (ল্যান্ড)সহ ঘটনাস্থলে ছুটে গিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এখন শান্ত আছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুনেছি, ড. শামছুল হক ভুইয়া বক্তব্য দেওয়ার সময় তার মুখ থেকে কটাক্ষের অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীরা প্রতিবাদ করে। এতে, বাদানুবাদ থেকে সংঘর্ষের সৃষ্টি হয় এবং পারভেজ আহমেদ ও (খাজে আহমেদ মজুমদারের ছোট ভাই)সহ দুইজন আহত হয়েছে।

লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।