শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গুপ্টি পূর্ব ইউনিয়নে ঘোড়া প্রতিকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ১:৪৯ পিএম
ফরিদগঞ্জে গুপ্টি পূর্ব ইউনিয়নে ঘোড়া প্রতিকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নে ঘোড়া প্রতিকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এস. এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৫ নং গুপ্টি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান তালুকদারের ঘোড়া প্রতিকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর শুক্রবার বাদ জুমআ শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ফকির বাজারে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জহির মোল্লা, ফজলুল হক বাদল, বেলায়েত হোসেন, মোনাব্বর হোসেন, সিরাজুল ইসলাম, আবু আনাছ বেপারী, ইমাম হোসেন, নাজমুল হোসেন, সুমন মজুমদার, শেফিক কাজী, আবুল ফারা, আনোয়ার পেশকার, জিল্লুর রহমান, ইকবাল হোসেন, ফয়সাল হোসেন, মহিউদ্দিন প্রমূখ।
এ সময় চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, আমি অত্র ইউনিয়নেরই সন্তান আসন্ন ইউপি নির্বাচনে ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছি।আমার প্রতীক ঘোড়া। আমি ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছি। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আগামীতে এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন,জনগনের নাগরিক সুবিধা প্রদান ও জনকল্যাণমুখী সকল কাজে এ ইউনিয়ন বাসীর পাশে থাকবো।
এ সময় তিনি ঘোড়া প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital