শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ট্রাক প্রতীকের নির্বাচনী পথসভায়

ফরিদগঞ্জকে ক্ষুধা-দারিদ্রমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো : সিআইপি জালাল আহমেদ 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:১৫ পিএম
ফরিদগঞ্জকে ক্ষুধা-দারিদ্রমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো : সিআইপি জালাল আহমেদ 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে  ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিআইপি জালাল আহমেদ পথসভা ও গণসংযোগ করছেন।
৩১ ডিসেম্বর রবিবার বিকেলে তিনি এ পথসভা ও গণসংযোগ করেন।
এদিন তিনি উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ, দেইচর, পাটওয়ারী বাজার, বালিথুবা বাজার ওয়াপদা অফিস, সরখাল, মূলপাড়া ও একতা বাজার এবং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা, সাহার বাজার, কামতা বাজারসহ কয়েকটি স্থানে এ পথসভা ও  গণসংযোগ করেন।
এ সময় সিআইপি জালাল আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের নিকট তিনি আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ  ফরিদগঞ্জ  বিনির্মাণে অঙ্গীকারের কথা তুলে ধরেন।
তিনি আরো বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত ফরিদগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ফরিদগঞ্জকে আধুনিক সুবিধা ও ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশের অন্যতম মডেল সংসদীয় এলাকা হিসাবে গড়ে তুলবেন বলে ঘোষণা দেন। এ সময় তিনি আগামী ৭ জানুয়ারী দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে ট্রাক প্রতীকের ভোট প্রার্থনা করেন।
এ সময় বালিথুবা পূর্ব ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল আজিজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম বাচ্চু মেম্বার, শোশাইরচর কেন্দ্র কমিটির আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, মো. মানিক, টিটু তালুকদার, হোসেন খলিফা, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সৈকত মোল্লা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital