বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ট্রাক প্রতীকের গণসংযোগ ও পথসভায়

নির্বাচিত হলে উন্নত সমৃদ্ধশালী ও স্মার্ট ফরিদগঞ্জ উপহার দিবো ইনশাআল্লাহ : সিআইপি জালাল আহমেদ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৮:৫৪ পিএম
নির্বাচিত হলে উন্নত সমৃদ্ধশালী ও স্মার্ট ফরিদগঞ্জ উপহার দিবো ইনশাআল্লাহ : সিআইপি জালাল আহমেদ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪  (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি সিআইপি জালাল আহমেদ ‘ট্রাক’ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এতে নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের সরব উপস্থিতিতে নির্বাচনী মাঠে আনন্দ-উৎসব বিরাজ করছে।
এতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ভোটারগণ পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে ট্রাকের প্রচারে অংশ নিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় পহেলা জানুয়ারী শনিবার বিকেলে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে মদিনা বাজারে এলাকায় ট্রাকের গণসংযোগকালে অসংখ্য মানুষের ভিড় জমতে দেখা যায়। অনুষ্ঠিত পথসভায়  সিআইপি জালাল আহমেদ স্থানীয় ভোটারদের কাছে ট্রাক মার্কায় ভোট চান।
তিনি তার বক্তব্য আরো বলেন, গত দুই দশক ধরে ফরিদগঞ্জের গণমানুষের কল্যাণে কাজ করেছি। আগামী ৭ জানুয়ারী আমি আশা করছি দলমত নির্বিশেষে সকল শ্রেনী-পেশার মানুষ আমাকে ট্রাক প্রতীকে দিবেন। নির্বাচিত হয়ে আপনার পাশে থেকে অবহেলিত ফরিদগঞ্জকে উন্নত সমৃদ্ধশালী ও স্মার্ট ফরিদগঞ্জ উপহার দিবো ইনশাআল্লাহ।
এ সময় সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন রবিন, ইউপি সদস্য বাচ্চু মিয়া, নান্টু পাটওয়ারী, মাহফুজুর রহমানসহ দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital