বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ বালিথুবা পশ্চিমে নৌকা প্রতিকের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ২:১০ পিএম
ফরিদগঞ্জ বালিথুবা পশ্চিমে নৌকা প্রতিকের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতিকের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

এস. এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে নৌকা প্রতিকের প্রার্থী বাহাউদ্দিন খান বাহারের নিজ বাড়ির সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু পুরো ইউনিয়নের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে। পরে ইউনিয়নের সেকদী এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় ৩ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।
মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য আলাউদ্দিন মিয়াজি, সুমন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শিমুল পাটওয়ারী, আ’লীগ নেতা সাহাদাত হোসেন মুন্সী, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাছান বাবলু, যুবলীগ নেতা সফিক গাজী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের সর্বস্তরের জনগণ নৌকার সাথে আছেন। দলীয় ক্রন্দল ভুলে সকল নেতাকর্মীদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান এবং এবারের নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয়ের আশা ব্যক্ত করেন তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital