শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের ৫টি আসনে নৌকার প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে

সাংবাদিকদের সাথে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৯:২৮ পিএম
সাংবাদিকদের সাথে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান পাটওয়ারী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা করেন তিনি।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য, সুদক্ষ নেতৃত্বে আমরা এখন উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত। মহান মুক্তিযুদ্ধের মতো এই সংগ্রামেও আমাদের জয়লাভের বিকল্প নেই। আর সে জন্য আবারো প্রয়োজন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের শাসনামলে চাঁদপুর জেলাসহ সারাদেশে যে অভূতপূর্ব, অতুলনীয়, ব্যাপক উন্নয়ন হয়েছে, তা এই জনপদের মানুষ আগে কখনো দেখেনি, চিন্তাও করেনি। চাঁদপুর-হাইমচরের নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও মেরিন একাডেমি স্থাপন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো, মতলব সেতু নির্মাণ, বিপুল সংখ্যক স্কুল- কলেজ- মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ, রেডর্ক পরিমাণে রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন নির্মাণ ও সংস্কারসহ যাতায়াত, যোগাযোগ ও অবকাঠামো খাতে উন্নয়নের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

Model Hospital

বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি-এর যোগ্য নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় গত ১৫ বছরে চাঁদপুর জেলা সদর ও হাইমচরে যত উন্নয়ন হয়েছে এর পূর্বের কয়েক শত বছরেও এমন উন্নয়ন হয়নি।

এছাড়া চাঁদপুর মেডিক্যাল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়ে শ্রেণি কার্যক্রম চলছে। এসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রক্রিয়াধীন। হাইমচরে অর্থনৈতিক অঞ্চল, মতলবে আইসিটি পার্ক, চাঁদপুর-মুন্সিগঞ্জ সেতু, চাঁদপুর আধুনিক নৌ-টার্মিনাল ও চাঁদপুর শহর রক্ষায় স্থায়ী প্রকল্প বাস্তবায়নের অপেক্ষাধীন। কেবলমাত্র আওয়ামী লীগ সরকার গঠনের মাধ্যমেই এসব বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসুন চাঁদপুরের ৫টি আসনে আবারও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করি। এই নৌকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, এই নৌকা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ

তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রতীক, এই নৌকা স্বাধীনতা-সার্বভৌমত্ব লাভের প্রতীক, এই নৌকা এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসার প্রতীক, এই নৌকা উন্নয়ন-সমৃদ্ধির প্রতীক। আমার দৃঢ় বিশ্বাস, বিগত নির্বাচনের মতো এবারও চাঁদপুরের ৫টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীগণ বিজয়ী হলে জননেত্রী শেখ হাসিনা চাঁদপুরবাসীকে আরো অনেক উন্নয়ন উপহার দিবেন। আসন্ন সরকারের মন্ত্রীসভায় চাঁদপুরের এমপিগণ গুরুত্বপূর্ণ স্থান লাভ করে জেলাবাসীর মুখ উজ্জ্বল করবেন।

আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা চাঁদপুর জেলার ৫টি আসনে যোগ্য, গ্রহণযোগ্য, জনপ্রিয় ও অভিজ্ঞ নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন তথা নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন। তাঁরা হলেন : চাঁদপুর-১ আসনে ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, চাঁদপুর-৪ আসনে মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর-৫ আসনে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। তাঁরা সবাই ইতোমধ্যে স্থানীয়, জাতীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা, দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, এএইচএম আহসান উল্লাহ, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরাম শোভন, সহ-সভাপতি রহিম বাদশা, সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital