বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ট্রাক প্রতীকের নির্বাচনী পথসভায় সিআইপি জালাল আহমেদ

আমি নির্বাচিত হলে কষ্ট হবে আমার, আর নির্বাচিত না হলে কষ্ট হবে আপনাদের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১০:১৯ পিএম
আমি নির্বাচিত হলে কষ্ট হবে আমার, আর নির্বাচিত না হলে কষ্ট হবে আপনাদের

আমি নির্বাচন করছি আপনাদের জন্য, আমি নির্বাচিত হলে কষ্ট হবে আমার, আর নির্বাচিত না হলে কষ্ট হবে আপনাদের।

আমি ফরিদগঞ্জ থেকে নিতে আসিনি বরং ফরিদগঞ্জের উন্নয়ন ও আপামর জনতার কল্যাণে কাজ করতে আসছি। আপনারাদের স্বার্থেই আগামী ৭ জানুয়ারী ট্রাক প্রতীকে ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিবেন।

মঙ্গলবার (২ জানুয়ারী) সন্ধ্যায় পৌর এলাকার দক্ষিণ কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রাসা মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সিআইপি জালাল আহমেদ নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এই সকল কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন, সিআইপি জালাল আহমেদের সহধর্মিণী মায়মুনা জালাল, পৌর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও তরুন সমাজ সেবক পাবেল পাটওয়ারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ মিজি, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ নেতা আকবর হোসেন, লামীম পলোয়ানসহ দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার এক হাজারের বেশি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Model Hospital

এদিন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন, রূপসা উত্তর, পৌর এলঅকার দাসপাড়াসহ কয়েকটি ইউনিয়নে পথসভায় বক্তব্য রাখেন সিআইপি জালাল আহমেদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital