বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে নৌকা প্রতীক জয়ী হওয়ায় কাউন্সিলরের মিষ্টি বিতরণ

রাফিউ হাসান হামজা প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৯:৩১ পিএম
শাহরাস্তিতে নৌকা প্রতীক জয়ী হওয়ায় কাউন্সিলরের মিষ্টি বিতরণ

চাঁদপুর-৫ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শাহরাস্তি পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন।

সোমবার চাঁদপুর শাহরাস্তির পৌরসদরের ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগের অফিসে দায়িত্ব থাকা সকলকে মিষ্টি মুখ করান তিনি। উক্ত সময় উপস্থিত ছিলেন স্বপন কর্মকার মিঠুন, মোঃ কামরুজ্জামান সেন্টু, মোঃ রিপন হোসেন মোল্লা প্রমুখ।

চাঁদপুর -৫ আসন থেকে আওয়ামীলীগের ১১ জন মনোনয়ন তুললেও বর্তমান সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম মনোনয়ন দেওয়া হয়। পঞ্চমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  রবিবার পাওয়া প্রাপ্ত ফলাফলে বিষয়টি জানা গেছে।

চাঁদপুর-৫ নির্বাচনী আসনটি হাজীগঞ্জ শাহরাস্তি নিয়ে গঠিত। রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উক্ত নির্বাচনী আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় চারবারের সংসদ সদস্য নৌকা প্রতীকের প্রার্থী মেজর অব রফিকুল ইসলাম বীর-উত্তম এমপি ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিনের সাথে।

Model Hospital

চাঁদপুর জামায়াতের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী

বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম
বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে দেশব্যাপী লগী-বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী, খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বুধবার ২৮শে অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর এই দিনটি ছিলো খুবই বেদনা দায়ক। এই দিনে চারদলীয় জোটের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনা তার সন্ত্রাসীবাহিনী দিয়ে লগী বৈঠা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক ভাইকে শহীদ করেছে। বর্তমান সরকার ও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে। বিরুধী দলকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে দমনের চেষ্টা করছে।

২৮ অক্টোবর কত ভাইয়ের রক্ত জড়েছে এখনো জড়ছে যুগে যুগে এভাবেই রক্তের সিঁড়ি বেয়ে একদিন এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

Model Hospital

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, প্রভাষক ওমর ফারুক।

আরও উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো: হানিফ মোল্লা, তরপরচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, শহর শ্রমিক কল্যাণের সভাপতি গোলাম মাওলা।

শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিসহ সর্বস্তরের জনশক্তি দায়িত্বশীল উপস্থিত ছিলেন।