বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শিশুর মেধার বিকাশে শুধু পড়াশোনা নয়, দরকার খেলাধুলাও : যুগ্ম সচিব হাবিবুর রহমান

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৮ পিএম
শিশুর মেধার বিকাশে শুধু পড়াশোনা নয়, দরকার খেলাধুলাও : যুগ্ম সচিব হাবিবুর রহমান
ফরিদগঞ্জের পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ১১২ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় মাঠে উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তোফায়েল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমাদের  ভবিষ্যৎ-এর  কথা চিন্তা করে শিশুর মেধার বিকাশের জন্য হতে হবে মনোযোগী। বেশিরভাগ বাবা-মা সন্তানের কথা বলা শিখার পরপরই সন্তানের পড়াশোনা দিকে মনোযোগী হন। মেধার বিকাশের জন্য সন্তানকে বইমুখী করতে থাকেন। আর এমতাবস্থায় সন্তানকে বইমুখী করতে গিয়ে ভুলে যান, সন্তানের মেধার বিকাশের জন্য  শুধু পড়ালেখা নয়, দরকার খেলাধুলারও।
শরীর ভালো থাকলে মন ভালো থাকে। মন ভালো থাকলে একজন শিশু সহজে একটি কাজে মনোযোগ বসাতে পারে, সৃজনশীল চিন্তা মাথায় আনতে পারে। তাই শিশুর মেধার বিকাশের জন্য মন ভালো রাখার সাথে, শরীর ভালো রাখারও প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, উপজেলা আ’লীগ নেতা আমির আজম রেজা, চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ জহিরুল ইসলাম, দানবীর ও সমাজসেবক মোয়াজ্জেম হোসেন দাতুশ্রী, পাইকপাড়া উত্তর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক পিএম আক্তার, অবসর প্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা ছিদ্দিকুর রহমান মোল্লা, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি আলীম আজম রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, কাতার প্রবাসী ওমর গনি পাটওয়ারী জুয়েল, ম্যানেজিং কমিটির সদস্য এরশাদ আলী, আরমান হোসেন, শফিকুর রহমান, নুরজাহান বেগম নিপাসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।