বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আদর্শ শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়ার উদ্বোধন

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪০ পিএম
আদর্শ শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়ার উদ্বোধন

হাইমচর উপজেলায় প্রাথমিক পর্যায়ে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার।

গতকাল ১১ ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১০ টায় আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহাদাত বলেন- আদর্শ শিশু নিকেতন ও মাজহারুল ইসলাম শফিকের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। শহর ও গ্রামের বৈষম্য দূর করে নিজস্ব সিলেবাসে এ প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ফলে এখানকার শিক্ষার্থীরা দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কৃতিত্বের সাথে সফলতা অর্জন করে।

তিনি বলেন, খেলাধুলা হচ্ছে পড়াশোনার অন্যতম একটা অংশ। শরীর চর্চা ও বিনোদন মনে প্রশান্তি আনে। আর খেলাধুলায় দেহ থাকে রোগমুক্ত। তাই ভালো ফলাফল পেতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই।

Model Hospital

শুভেচ্ছা বক্তব্যে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক বলেন, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের জীবনযাত্রা। আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্রে। আর সেই আধুনিক যুগে ডিজিটালাইজড পদ্ধতিতে পরিচালিত হয়ে আসছে আদর্শ শিশু নিকেতন স্কুলে শিক্ষা কার্যক্রম। একজন আদর্শবান সন্তান দেশের শ্রেষ্ঠ সম্পদ। বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জিং যুগ মোকাবেলায় আমাদের শিশুরা তৈরি আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সেই আদর্শবান সুনাগরিক গঠনে আদর্শ শিশু নিকেতন-ই সেরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলগী বাজার ব্যবসায়ি কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, স্কুলের উপাধ্যক্ষ ফালগুনী মজুমদার সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।