বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় চুরি হওয়ার মালামাল উদ্ধার, আটক ১

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫১ পিএম
কচুয়ায় চুরি হওয়ার মালামাল উদ্ধার, আটক ১

কচুয়ায় চুরি হওয়ার ৮ দিন পর চোরের ঘর থেকে মালামালসহ চোরকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার বিকেলে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী গ্রামে এ ঘটনা ঘটে। চোর ইউসুফ আইনগিরী গ্রামের মৃত: রজ্জব আলীর ছেলে।

চুরি হওয়ার ঘটনার পর ভুক্তভোগী শাহ আলম মীর বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারী কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযাগ সূত্রে জানাযায়,আইনগিরী গ্রামের শাহ আলম মীর ব্যবসার কারনে পরিবার নিয়ে কুমিল্লা বসবাস করেন । সে সুযোগে চোরচক্র ৭ ফেব্রুয়ারী রাতের কোন এক সময় তার ঘরের কলাপসিবলের গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে সকল মালামাল চুরি করে নিয়ে যায়।

Model Hospital

৮ ফেব্রুয়ারী সকালে তার বাড়ির গোলাম সরোয়ার নামে এক ব্যক্তি শাহ আলমের ঘরের গেট খোলা দেখতে পেয়ে শাহ আলমকে খবর দেয়। খবর পেয়ে শাহ আলম বাড়িতে এসে দেখে তার ঘরের সকল মালামাল চুরি করে নিয়ে যায় চোরচক্র। পরে তিনি বাদী কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, শাহ আলমের ঘরে চুরি হওয়ার পর এলাকায় বিভিন্ন ভাবে খোঁজখবর নেওয়া শুরু করি।

এক পর্যায়ে এলাকার লোকজনের তথ্য অনুযায়ী একই গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে ইউসুফ আলীর ঘরে শাহ আলমের ঘরের মালামাল রয়েছে বলে খবর পাই। ওই তথ্য অনুযায়ী আমি ও গ্রাম পুলিশ ইউসুফের ঘরে প্রবেশ করে দেখি শাহ আলমের অভিযোগের উল্লেখিত মালামাল তার ঘরে রয়েছে।

পরে স্থানীয়দের সহযোগিতা ইউসুফকে আটক করে ইউপি চেয়ারম্যান কবির হোসেনকে অবগত করি।

ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, শাহ আলমের ঘরে চুরি হওয়ার মালামাল সন্ধান পেয়েছে বলে আমাকে ইউপি সদস্য আবুল কাশেম জানান। আমি ঘটনাস্থলে এসে কচুয়া থানার পুলিশকে ঘটনাটি অবগত করি।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার জানান, আইনগিরী গ্রামে শাহ আলমের ঘরে চুরি হওয়ার ঘটনার বিষয়টি কচুয়া থানায় লিখিত অভিযোগ রয়েছে।

উদ্ধারকৃত মালামাল শাহ আলমকে বুঝিয়ে দিয়ে ইউসুফকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital