বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অনুপ্রাণন পাণ্ডুলিপি পুরস্কার পেলেন কবি আইরিন সুলতানা লিমা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৮ পিএম
অনুপ্রাণন পাণ্ডুলিপি পুরস্কার পেলেন কবি আইরিন সুলতানা লিমা

শুক্রবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুপ্রাণন পাণ্ডুলিপি পুরস্কার ২০২৩ প্রদান করা হয়।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমি আয়োজিত মহান একুশে বইমেলায় মোড়ক উন্মোচন মঞ্চে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হয়। এতে কাব্যগ্রন্থ ‘ভুল প্রণয়ের গন্ধ’-এর জন্যে পুরস্কার পেয়েছেন চাঁদপুরের মেয়ে কবি আইরিন সুলতানা লিমা।

পুরস্কার হিসেবে প্রদান করা হয় অর্থমূল্য পাঁচ হাজার টাকার চেক, সনদপত্র, ফুল, বই ও স্মারক মগ। মাতৃত্বজনিত কারণে আইরিন সুলতানা লিমা অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত হতে না পারায় তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি।

লিমার জন্ম চাঁদপুরে। সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকার গোলাম মোহাম্মদ জমাদার ও নিলুফা বেগমের জ্যেষ্ঠ কন্যা তিনি। শিক্ষকতা পেশার পাশাপাশি নিজেকে নিয়োজিত রেখেছেন শিল্প-সাহিত্যের চর্চায়।

Model Hospital

অনেকদিন ধরে লিখছেন জাতীয় এবং স্থানীয় পত্রপত্রিকায়। বর্তমানে চর্যাপদ সাহিত্য একাডেমির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। ২০২২-এর শেষভাগে অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই কবি।

পুরস্কার প্রাপ্তি সম্পর্কে লিমা জানান, আমি অত্যন্ত আনন্দিত। সেইসঙ্গে একটু ব্যথিতও যে, এত বড় মর্যাদাপূর্ণ একটি পুরস্কার আমি স্বশরীরে গিয়ে গ্রহণ করতে পারিনি। আমার ৪ মাসের কন্যা মুনজেরিন ইসলাম মেহেরিন শারীকিভাবে একটু অসুস্থ থাকায় অনুষ্ঠানে যেতে পারিনি। আমার পক্ষে কবি নুরুন্নাহার মুন্নি পুরস্কারটি গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, গত বছরের মধ্যমায় সারাদেশ থেকে অনূর্ধ্ব ৪০ ক্যাটাগড়িতে পাণ্ডুলিপি আহ্বান করে অনুপ্রাণন প্রকাশন। এতে দেশের বিভিন্ন প্রান্তের কবি-সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন। কবিতা বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন চাঁদপুরের মেয়ে আইরিন সুলতানা লিমা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital