বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রভাত ফরিদগঞ্জের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে ইফতার ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১২:৩৬ এম
প্রভাত ফরিদগঞ্জের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে ইফতার ও সেলাই মেশিন বিতরণ

সামাজিক সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফরিদগঞ্জ শাখার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ও স্বাবলম্বী প্রজেক্টে দুইজনকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফরিদগঞ্জ শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজ সেবক হাজী মো. বাধল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য তুহিন বেপারী, আল-আমিন, মো. কামাল হোসেন, ঘনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হারেছ বেপারী, সহ-সভাপতি জহির মোল্লা, প্রভাত সমাজকল্যাণ সংস্থার চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

বক্তব্যের আগে সংগঠনের সদস্যরা আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।

Model Hospital

পরে সামাজিক কাজে অবদান রাখায় বাতিঘর মানব কল্যাণ সংস্থা’সহ কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবং মানবিক সাংবাদিক হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয় সাংবাদিক হোসেন বেপারীকে।

শেষে দুইটি অসহায় পরিবারকে সেলাই মেশিন ও ৩০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital