শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সর্বোচ্চ ভোটে চেয়ারম্যান হলেন জোবায়েদ কবির বাহাদুর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৪:২৯ পিএম
শাহরাস্তিতে সর্বোচ্চ ভোটে চেয়ারম্যান হলেন জোবায়েদ কবির বাহাদুর

স্টাফ রিপোটার : ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে অনুষ্ঠিত শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচনের ফলাফল বিশ্লেষনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চিতোষী পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও টানা তৃতীয় বারের মত নব- নির্বাচিত চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর।

বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মো: জোবায়েদ কবির বাহাদুর (আনারস) প্রতিক নিয়ে ৬৬৩২ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচির্ত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর মোহাম্মদ আদেল (নৌকা) প্রতিক নিয়ে পান ৪৭৩৫ ভোট।

জোবায়েদ কবির বাহাদুর ১৮৯৭ ভোটের বিশাল ব্যবধানে টানা তৃতীয় বারের মত হেট্রিক জয়ের মাধ্যমে জয়লাভ করেন।

এ বিষয়ে জোবায়েদ কবির বাহাদুর বলেন, ইউনিয়ন বাসীর আন্তরিকতা, ভালোবাসা, সার্বিক ও আন্তরিক সহযোগিতায় টানা তৃতীয় বারের মত জয়লাভ করেছি। পূর্বের ন্যায় চিতোষী পশ্চিম ইউনিয়ন বাসী এ পরিষদ পরিচালনায় সকলের সহযোগিতা ও দোয়া চাই।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital