বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি খাজে আহমেদ

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৫:১৪ পিএম
ফরিদগঞ্জের লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি খাজে আহমেদ
ফরিদগঞ্জের লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির  সভাপতি মনোনীত হয়েছে
বাংলাদেশ আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
২১ মার্চ বৃহস্পতিবার ইসলামি -আরবি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার এর কার্যাললয় থেকে প্রাপ্ত ও ইসলামি আরবি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
খাজে আহমেদ মজুমদার লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি নির্বাচিত হওয়ায় মাদ্রাসার শিক্ষক ও কর্মমচারীদের মাঝে আনন্দ বিরাজ করছে। খাজে আহমেদ মজুমদার এর আগে কামতা ফাজিল মাদ্রাসা, মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বিদ্যালয় ও মাদ্রাসার অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়নে আমূল পরিবর্তন আনেন  যা আজও দৃশ্যমান।
এদিকে রাজনীতিবিদ খাজে আহমেদ মজুমদার  বলেন লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকার আশাবাদ ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital