ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সৌজন্যে উপজেলা যুবলীগের আহ্বায়কের ইফতার ও দোয়া

২৩ মার্চ শনিবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে অনুষ্ঠানের আয়োজক উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন বলেন, রাজনীতির পাশাপাশি আমি নিজেও সংবাদপত্র সেবার সাথে জড়িত।


এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস ছোবহান লিটন, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, এস এম ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, পাঠাগার সস্পাদক মাছুম তালুকদার, নিবার্হী সদস্য শিমুল হাছানসহ প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে কাজী আরিফ হোসেন দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।







