বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শতাধিক শিশুর মুখে হাসি ফোটালেন পলি বাংলাদেশ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৮:৩৯ পিএম
চাঁদপুরে শতাধিক শিশুর মুখে হাসি ফোটালেন পলি বাংলাদেশ
রমজানের পবিত্রতা মুসলিম সমাজে নিয়ে আসে প্রশান্তি, প্রফুল্লতা ও পূর্ণতার বার্তা। মাসব্যাপী রোজা পালন শেষে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ থেকে যেন কাউকে বঞ্চিত হতে না হয়, সেই প্রচেষ্টা চলে প্রতিটি মুসলিম ঘরে ঘরে, প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠানে।
রমজান মাসের মহিমা ছড়িয়ে দেওয়ার জন্য ও ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে শনিবার (৬ এপ্রিল ) দুপুর ১২টায় পলি বাংলাদেশ আয়োজিত ও সংগঠনের দাতা সদস্য মোঃ হোসাইন বেপারী সার্বিক সহযোগিতায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন কাপড় তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক রজত শুভ্র সরকার, সমাজসেবা কর্মকর্তার (রেজিস্ট্রেশ) মনিরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পলি বাংলাদেশের ভলেন্টিয়ার অপু কুমার বিশ্বাস, হাসান পাটওয়ারী, আরাফাত সর্দার, দেলোয়ার সুমন, রেজাউল ইসলাম রকি, সাফায়েত খান শুভ, বাপ্পি কুমার বিশ্বাস, শুভ সাহা, শান্ত কুমার বিশ্বাস ও দীপ্ত সাহা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital