শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকদের সম্মানে চাঁদপুর দিগন্তের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৮:৪৮ পিএম
সাংবাদিকদের সম্মানে চাঁদপুর দিগন্তের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
চাঁদপুর থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল আরাফাত এন্ড চাইনিজ রেস্টুরেন্টে উক্ত ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ আদর্শ একাডেমির শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট শাহাজাহান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহাজাহান মিয়া বলেন,  চাঁদপুর দিগন্ত প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত প্রকাশনা করে আসছে এবং চাঁদপুরের সিকি কোটি মানুষ সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছে। আমরা এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  চাঁদপুর দিগন্তের উপদেষ্টা (ফরিদগঞ্জ) মাওলানা মো. ইউনুস হেলাল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি সভাপতি মো. কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, বর্তমান সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাধারন সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ,  চাঁদপুর দিগন্ত সহ-সম্পাদক ইমাম হোসেন সৌরভ।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান যুগ্ম সাধারন সম্পাদক এস. এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল হাছান, অর্থ সম্পাদক আক্তার হোসেন, সহ- অর্থ সম্পাদক রুহুল আমিন খান স্বপন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, সাহিত্য সম্পাদক মাছুম তালুকদার, সদস্য শিমুল হাছান, জাকির হোসেন সৈকত, নূরে আলম টুটুল, আব্দুস সালাম, কে এম হাছান, মেহেদী হাছান, আমান উল্যাহ খান ফারাবী, ফাহাদ খান, জসিম উদ্দিন প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital