বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুর ইউনিয়নের ১ হাজার ৮১ জন অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর উপহারের চাল

মো. মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১০:৩০ পিএম
রামপুর ইউনিয়নের ১ হাজার ৮১ জন অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর উপহারের চাল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে সহায়তার অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঈদ স্পেশাল ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ১ হাজার ৮১ জন অসহায় হতদরিদ্র লোকজনের মাঝে ১০কেজি হারে এ চাল বিতরণ করা হয়।
ইউপি সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন মাধ্যমে দেশব্যাপি অসহায় দরিদ্র লোকজনকে সহযোগিতা করে আসছেন।
গত ১০ দিনে ইউনিয়নের ১২০ জন মহিলাকে ভিডব্লিওবি কার্ডের চাল, ১২০ জন জেলেকে ভিজিএফ এর চাল বিনামূল্যে বিতরণের পাশাপাশি ৫৫২ জন ব্যক্তির মাঝে ১৫ টাকা কেজি দরের চাল ও ১ হাজার ৬৬ জনের মাঝে স্বল্প মূল্যের টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। এখানে আপনারা সবাই কোন না কোন মাধ্যমে এ সহযোগিতা পেয়ে আসছেন। একটু হলেও উপকৃত হচ্ছেন।
আপনারা প্রাপ্ত সহযোগিতার প্রতিদান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ এ এলাকার কৃতি সন্তান সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী এবং বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি আপার জন্য দোয়া করবেন।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ সহিদুল ইসলাম, সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন আহমেদ দুলাল, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহসীন আলম, ইউপি সদস্য সাকিবুল হাসান খান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আরিফুর রহমান মামুন, সাবেক ইউপি সদস্য মমিন উদ্দিন পাটওয়ারী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’