মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রূপালী চাঁদপুরের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ১০:১২ পিএম
রূপালী চাঁদপুরের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

বন্ধু মানেই তুই আমি তোরা, বন্ধুত্বের বন্ধনে রুপালী চাঁদপুরের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবার ও (৯ এপ্রিল) মঙ্গলবার ২৯ শে রমজান এ উপলক্ষে শহরের হকার্স মার্কেট সংলগ্ন ক্যাফে কর্নারের  তৃতীয় তলায় রূপালী চাঁদপুরের অধিকাংশ বন্ধুরা একত্রিত হয়ে এ ইফতার ও দোয়ায় অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত  বন্ধুদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন রূপালী চাঁদপুরের সাধারণ সম্পাদক নুরুল হোসেন নুরু।

আলোচনা পর্ব শেষে প্রয়াত সকল বন্ধু ও উপস্থিত বন্ধুদের বাবা-মা, পরিবারের সকলের জন্য দোয়া কামনা করা হয়।

Model Hospital

দোয়া মোনাজাত পরিচালনা করেন রূপালী চাঁদপুরের সদস্য বন্ধু কবির শেখ।

দোয়া ও মোনাজাত শেষে সকল বন্ধুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

মো. মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা
কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অনুমোদনহীন ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউপিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান।
অভিযানকালে অনুমোদনবিহীন ড্রেজার মেশিনের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
এ সময় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কাটার অপরাধে মোসাদপাড়া গ্রামের মো. আবুল কাশেম (৭৪)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান বলেন, কৃষিজমির উর্বর টপ সয়েল কেটে ফেলা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলনের ফলে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা আবদুল করিম ভূঁইয়া, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা।