শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রামপুরে আলোর দিশারী ফাউন্ডেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

মো. মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪, ১০:১০ পিএম
রামপুরে আলোর দিশারী ফাউন্ডেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০টায় ইউনিয়নের বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল হোসেন (সোহেল) এর সভাপতিত্বে ও শাহ্ মোঃ শাহাদাত জুয়েল, আনিসুর রহমান মামুন, কবির পাটওয়ারীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় ৩-৭ বছর বয়সী শিশুদের “ক” বিভাগে প্রথম হয়েছেন ১ম শ্রেনীর ছাত্রী নামিরা আক্তার, দ্বিতীয় হয়েছেন ২য় শ্রেনীর ছাত্রী মাহজুবা আরমিন রহমান, তৃতীয় হয়েছেন ২য় শ্রেনীর ছাত্র দীপ্ত ভৌমিক ও ১ম শ্রেনীর ছাত্র সাইয়ান আল জাবের। ৮-১২ বছর বয়সী শিশুদের “খ” বিভাগে প্রথম হয়েছেন ৫ম শ্রেনীর ছাত্রী আরিশা আল সাবা, দ্বিতীয় হয়েছেন ৩য় শ্রেনীর ছাত্রী আমেনা আক্তার মিম ও তৃতীয় হয়েছেন হেফজ বিভাগের ছাত্র ফরহাদ হোসেন।
এছাড়াও ১৩-১৬ বছর বয়সীদের “গ” বিভাগে প্রথম হয়েছেন ৮ম শ্রেনীর ছাত্রী সানজিদা ইয়াছমিন, দ্বিতীয় হয়েছেন ৭ম শ্রেনীর ছাত্রী মারিয়া রহমান তানহা ও তৃতীয় হয়েছেন ৭ম শ্রেনীর ছাত্রী আয়েশা আক্তার জুথী।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার তুলে দেন উক্ত এলাকার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কামরুল ইসলাম সোহেল, শওকত হোসেন হিরু, আহমেদ পারভেজ সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এদিকে উক্ত প্রতিযোগীতায় পরীক্ষক ও বিচারকের দায়িত্ব পালন করেন ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিকাশ কুমার ভৌমিক।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল, মঙ্গলবার বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ব্যাপক পরিসরে আলোর দিশারী ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। একটি অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে ব্যাতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পথচলা শুরু করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital