বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ১২:৪৫ এম
শাহতলী জিলানী চিশতী কলেজে বাংলা নববর্ষ উদযাপন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪এপ্রিল (রবিবার) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, নববর্ষ বাঙ্গালীর প্রাণের উৎসব। বাংলা নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি। এটা বাঙ্গালীর একটা সার্বজনীন উৎসব। রাষ্ট্রীয়ভাবে এ উৎসবটি পালন করা হয়। বৈশাখী মেলা এবং হালখাতা এ দিনের বিশেষ আকর্ষন। উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। ডিজিটাল বাংলাদেশের পর এখন স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। শিক্ষার মান উন্নয়নে আমাদের কাজ করতে হবে। নতুন কারিকুলাম বাস্তবায়নে আমরা কাজ করবো।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নূরুজ্জামান, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: মানিক মিয়া, উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইদ্রিস আলী।
এসময় অংশ নেন ও বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: সাহাদাত হোসেন, জিলানী চিশতী কলেজের প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রুবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি  মো: মেহেদী হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital