শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের ঈদপুনর্মিলনী ও বৈশাখী উৎসব পালন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১০:৩৪ পিএম
শাহরাস্তি প্রেসক্লাবের ঈদপুনর্মিলনী ও বৈশাখী উৎসব পালন
শাহরাস্তি প্রেসক্লাবের ঈদপুনর্মিলনী  ও বৈশাখী উৎসব অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রিভারভিউ কফিপার্ক এন্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে এটির আয়োজন করা হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব কার্যকরী সদস্য অধ্যাপক  মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সিনিয়র সহ-সহসভাপতি মো: মাসুদ রানা,  সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ,  প্রেসক্লাবের  সদস্য   মো: রুহুল আমিন তরুণ,  ডা: দুলাল চন্দ্র ঘোষ, আমন্ত্রিত অতিথি ফ্রান্স প্রবাসী মোঃ শহিদ উল্লাহ বাদল,প্রেসক্লাব সদস্য মোঃ ফরিদ পাটোয়ারী, মনিরুজ্জামান শান্ত,  ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মো: ইউসুফ আলী, সৈয়দ মোকাদ্দেস হোসেন, মাহবুব হাসান বাবলু, মো: নুরে আলম, মো: গিয়াস উদ্দিন, শামীম আহমেদ, শাখাওয়াত হোসেন হ্নদয়, মাহবুব আলম সুমন।
সভায়  প্রয়াত সাংবাদিক মোঃ জাকির হোসাইন খাঁন, আবদুর রশীদ, সৈয়দ শাহরিয়ার রোকন, আবুল খায়ের, রেদোয়ান মোঘল সহ প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী আয়োজন ছিল উৎসবমুখর আনন্দঘন পরিবেশ।
গণমাধ্যমের নবীন প্রবীন সব সাংবাদিক ঈদ আনন্দ ভাগাভাগি করে খোশগল্প ছিল লক্ষ্যনীয়।
সাথে বাংলা নববর্ষের আগমনের বাড়তি আনন্দ সবাইর মাঝে ছিল লক্ষণীয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital