মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা সভা 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৭:০৪ পিএম
শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা সভা 
শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাতের সভাপ্রধানে এ সভা কার্য সম্পাদন হয়।
সভাপ্রধানের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এছাড়া তিনি সভায় উপস্থিতির বক্তব্য মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, শাহারাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নাসির উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুল্লাহ আল শামীম, শাহরাস্তি থানার ওসি (তদন্ত) মর্মসিংহ ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড, এম, আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, শাহরাস্তি উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান, পল্লী বিদ্যুতের ডিজি এম মো: মোবারক হোসেন সরকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ শাহজাহান, উপজেলা পরিষদের সিএ মোঃ শাহাবুদ্দিন, শাহারাস্তি ফায়ার সার্ভিস এর স্টেশন মাস্টার আবু হাসান, ওসি এলএসডি শেখ মুজিবুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ, উপজেলা জনসাস্থ্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, ইঞ্জি: মোঃ আলম বেলাল, জোবায়েদুল কবির বাহাদুর, মোঃ মাহাতাব উদ্দিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, মোঃ জহিরুল ইসলাম মানিক, ওমর ফারুক দর্জী, মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম
ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেল তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শংকর চন্দ্র শীল রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও কালীগাছ তলা এলাকায় আয়োজিত হরিনাম সংকীর্তন শুনতে যাচ্ছিলেন। তিনি অটোরিকশা যোগে এসে নারকেল তলায় নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে।