শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

চাঁদপুর সদরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জনের মনোনয়নপত্র দাখিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৯:৪৬ পিএম
চাঁদপুর সদরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জনের মনোনয়নপত্র দাখিল

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ ২য় ধাপে চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ২ জনসহ মোট ১০ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

২১ এপ্রিল রোববার বিকেল ৪ টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করার শেষ সময় ছিল। এই প্রথমবারের মতো প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন।

চাঁদপুর সদরে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেনঃ চাঁদপুর সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, বর্তমান ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির সুমন, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কালু ও জেলা ছাত্রলীগের সহ সম্পাদক রাকিব মাঝি।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেনঃ নুরুল হায়দার সংগ্রাম, এ বিএম রেজওয়ান, হারুনুর রশিদ হাওলাদার।

Model Hospital

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেনঃ রেবেকা সুলতানা মুন্না ও শিপ্রা দাস।

উল্লেখ্য, আগামীকাল ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হবে, ২৪ থেকে ২৬ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ২৭ থেকে ২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, ২ মে প্রতীক বরাদ্দ এবং আগামী ২১ মে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital