বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রচার-প্রচারণায় এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেবেকা সুলতানা মুন্না

মো. মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৪:৪৪ পিএম
চাঁদপুরে প্রচার-প্রচারণায় এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেবেকা সুলতানা মুন্না
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বালিয়া ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম রাজ্জাকুল হায়দার খান সিমুর জৈষ্ঠ্য কন্যা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেবেকা সুলতানা মুন্না।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। হোটেল-রেস্টুরেন্ট, পাড়া মহল্লায় প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন তিনি।
প্রতিদিনই উপজেলার কোনো না কোনো এলাকায় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
উন্নয়নের ধারা অব্যহত রাখতে ও নারী অধিকার নিশ্চিত করতে তার নির্বাচনী এলাকায় দোয়া চান। তিনি নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।
চাঁদপুর সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন রেবেকা সুলতানা মুন্না।
তিনি বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম রাজ্জাকুল হায়দার খান সিমু চেয়ারম্যান এর হাত ধরেই রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে জনগণের সেবা করার দৃঢ় প্রত্যয় নিয়ে আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০০৪ সালে প্রানী বিজ্ঞান বিষয়ে বি.এস.সি অনার্স সম্পন্ন করি। শিক্ষাজীবনে আমি তখন কলেজ ছাত্রলীগের কমনরুম বিষয়ক সম্পাদক ছিলাম। ১৯৯৬ সাল থেকে রাজনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে জাতীয় সহ বিভিন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেছি।
তিনি আরো বলেন, চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনির নেতৃত্ব বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানে চাঁদপুর সদরকে একটি মডেল উপজেলা করতে সকলের কাছ থেকে দোয়া ও সমর্থন আশা করছি।
অপরাধমুক্ত সমাজ গঠনে ও নারীর অধিকার নিশ্চিত করতে তিনি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন। তিনি নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।