মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৯:০১ পিএম
শাহরাস্তিতে উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ ২য় ধাপের সাধারণ নির্বাচনে শাহরাস্তি উপজেলার ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন চাঁদপুর জেলা নির্বাচন রিটার্নিং অফিসার।
মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বশির আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চাঁদপুর ও নির্বাচন রিটার্নিং অফিসার বাছাই শেষে বাতিল প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।
এতে শাহরাস্তি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ নূর আলমের নাম বাতিল ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, গত ২১ এপ্রিল রবিবার শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য অনলাইনে চেয়ারম্যান ৩, ভাইস চেয়ারম্যান ৫, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ সর্বমোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
এতে  আজ ২৩ এপ্রিল মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়া ১২ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ হইল।
যার ফলে চেয়ারম্যান পদে বাছাই শেষে মনোনয়নপত্র  বৈধ হলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মো: কামরুজ্জামান মিন্টু, তরুণ শিল্প উদ্যোক্তা সমাজসেবক মো: ওমর  ফারুক রুমি, বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক ইঞ্জিঃ মোহাম্মদ মুকবুল হোসেন পাটওয়ারী।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ হয়, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, সাবেক ছাত্রলীগের সভাপতি মো: ইমদাদুল হক মিলন, মোঃ ওমর ফারুক, মোঃ ইব্রাহীম খলিল।
একই সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল ও নাজমুন নাহার, হনুফা আক্তার, হাছিনা আক্তারের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
এছাড়া মনোনয়ন পত্র বাচাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪-২৬ এপ্রিল, আপিল  নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল।
৩০ এপ্রিল   প্রার্থীতা প্রত্যাহার শেষ দিন। আগামী ০২ মে  প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এই নির্বাচনে ০১টি পৌরসভা ও ১০ টি ইউপিতে ৬৫টি ভোটকেন্দ্রে স্থায়ী ৩৯৯ অস্থায়ী ৬৬ সহ সর্বমোট  ৪৬৫ ভোট কক্ষে  ১,০৪,০১৪ জন পুরুষ এবং ১,০২,২২৯ জন নারী ভোটারসহ সর্বমোট  ২,০৬,২৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার  প্রয়োগ করবেন।
২১ মে মঙ্গলবার সকাল ০৮:০০ টা হতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম
ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেল তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শংকর চন্দ্র শীল রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও কালীগাছ তলা এলাকায় আয়োজিত হরিনাম সংকীর্তন শুনতে যাচ্ছিলেন। তিনি অটোরিকশা যোগে এসে নারকেল তলায় নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে।