বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ফ্যামিলি আড্ডা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০:১৪ পিএম
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ফ্যামিলি আড্ডা

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক ক্রীড়া ও ফ্যামিলি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও ফ্যামিলিডে অনুষ্ঠানে টেলিভিশনে কর্মরত চাঁদপুরের সাংবাদিকদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় তিনি বলেন, সাংবাদিক আর পুলিশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে অনেক সময় কোনো কোনো ঘটনার ক্লু উন্মোচন করা সম্ভব হয়।

সাংবাদিকরা পুলিশের মতো মাঠ পর্যায়ে এমন ভাবে কাজ করে যে পরিবারকে সময় দেয়ার সুযোগ হয় না।

Model Hospital

এক্ষেত্রে এমন আয়োজন পরিবারের মানুষের সাথে সময় কাটানো সময় হয়। একটি পরিবারের সাথে অপর একটি পরিবারের মেল বন্ধন তৈরি হয়।

পুলিশ সুপার বলেন, চাঁদপুর প্রায় ১৭শ মাদক সেবী সনাক্ত করা হয়েছে। তাদেরকে মোটিভিশনের মাধ্যমে যদি ফিরিয়ে আনা যায় তবে তা সমাজ তথা দেশের জন্য মঙ্গল। কারণ মাদকের চাহিদা কমাতে পারলে যোগান এমনিতেই কমে যাবে। খুব সহসায় তালিকভূক্ত মাদক সেবীদের স্বাভাবিক জীবনে ফিরে আনতে চাঁদপুর জেলা পুলিশ কাজ শুরু করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস।

পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাজির আহমেদ, চান্দ্রা শিক্ষিত বেকার সময়বায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দীন শেখ ও বিশিষ্ট ঠিকাদার মোঃ ওমর ফারুক শামীম।

অনুষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন, ক্রীড়া প্রতিযোগীতার আহ্বায়ক তালহা জুবায়ের ও স সদস্য সচিব নজরুল ইসলাম আতিক ও সদস্য মোরশেদ আলম, সদস্য শরীফুল ইসলাম ও বিল্লাল ঢালী।

অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন, মাছরাঙ্গা টিভির চাঁদপুর প্রতিনিধি নুরুল আলম, চ্যানেল ২৪ এর চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভন, সময় টিভির সিনিয়র প্রতিদেক ফারুক আহম্মদ, বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রুশদী, বৈশাখী টিভির চাঁদপুর প্রতিনিধি ওয়াদুদ রানা, দেশ টিভির চাঁদপুর প্রতিনিধি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, ইটিভির চাঁদপুর প্রতিনিধি নেয়ামত হোসেন, নিউজ২৪ এর চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকার, মোহনা টিভির চাঁদপুর প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, এখন টিভির প্রতিবেদক তালহা জুবায়ের, চ্যানেল আই এর চাঁদপুর প্রতিনিধি মোরশেদ আলম, এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম, আজীবন সদস্য এস এ টিভির সাবেক চাঁদপুর প্রতিনিধি জিএম শাহীন, এনটিভির সাবেক চাঁদপুর প্রতিনিধি হাবিবুর রহমান খান, একাত্তর টিভির চাঁদপুর প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, এটিএন নিউজ চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালী, ইনডিপেনডেন্ট টিভির চাঁদপুর প্রতিনিধি আনন্দ টিভির চাঁদপুর প্রতিনিধি এইচ এম নিজাম, গ্লোবাল টিভির চাঁদপুর প্রতিনিধি সুজন আহমেদ, বাংলা টিভির চাঁদপুর প্রতিনিধি রহমান রুবেল সহ বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যরা অংশ নেয়ায় ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস ধন্যবাদ জ্ঞাপন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital