মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন মোঃ কামরুজ্জামান মিন্টু

রাফিউ হাসান হামজা প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৮:০৭ পিএম
মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন মোঃ কামরুজ্জামান মিন্টু
চাঁদপুরের শাহরাস্তি উপজলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এতে এ উপজেলায় বর্তমানে দুইজন প্রার্থী বাকি রইলো।
মোঃ কামরুজ্জামান মিন্টু বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধতা পেলেও ব্যক্তিগত সমস্যার কারণে আমি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।
উল্লেখ্য, আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জি. মোহাম্মদ মুকবুল হোসেন পাটওয়ারী, তরুণ শিল্প উদ্যোক্তা মো. ওমর ফারুক রুমি মনোনয়নপত্র দাখিল করায় আপাদত দুইজন প্রার্থীই নির্বাচনে অংশ নিবে।

দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম
দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর শহরের শপথ চত্বর ও কালীবাড়ী কোর্ট স্টেশন এলাকায় অবস্থান নেন তাঁরা। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদের নেতৃত্বে এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী বলেন, আমার বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেইসবুকে দেশবিরোধী কর্মসূচি ঘোষণা করেছে।‌ তারা গুপ্তভাবে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের যে কোন নাশকতা প্রতিরোধে আমরা রাজপথে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে রাজপথে আছি। শুধু শহরেই নয়, প্রতিটি জনবহুল এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে। কোন অবস্থাতেই আমরা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ ছাত্রসংগঠনের কোন অপতৎপরতা চলাতে দিবো না। কেউ যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তবে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদে বলেন, ছাত্রদল এদেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। স্বৈরাচার আওয়ামীগের পতন ঘটিয়ে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা রয়েছে। তাই দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে আছে এবং থাকবে।