বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেবা প্রদানের দায়ে

হাজীগঞ্জ পপুলার হাসপাতাল ও মেডিসিন কর্ণারকে ৪৫ হাজার টাকা জরিমানা

মেহেদী হাসান রিমেল প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৯:৩০ পিএম
হাজীগঞ্জ পপুলার হাসপাতাল ও মেডিসিন কর্ণারকে ৪৫ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেবা প্রদানে চাঁদপুরের হাজীগঞ্জ পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সহ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে মেডিসিন কর্ণারকে জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক শুক্রবার (৩ মে) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে হাজীগঞ্জ বাজারে অবস্থিত পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি রুমে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেবা প্রদান, বাহিরের লোক দিয়ে ব্লাড গ্রহণে ডোনারের রক্তপাত ঘটানো এবং যথাযথ উপায়ে সেবা প্রদান না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে হাসপাতালের নিচে অবস্থিত মেসার্স মেডিসিন কর্ণারকে ৩০ হাজার টাকা সহ উক্ত দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

জানা যায়, পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগের চিত্র গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেন হাজীগঞ্জ সহ আশপাশের স্বেচ্ছাসেবী ও সাধারণ লোকজন। এবং চাঁদপুর ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযান পরিচালনা করা হয়।

Model Hospital

হাজীগঞ্জ থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, পপুলার হাসপাতালের পরিবেশের অবস্থা খুবই নাজুক। সেই সাথে মেডিসিন কর্ণারেও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য প্রতিষ্ঠানগুলোকে আইনগত হুশিয়ারি করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।