বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

কাল পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার যুগপূর্তির ফাইনাল পর্ব

চাঁদপুর কণ্ঠের বিরামহীন তিরিশ বছরপূর্তির অনুষ্ঠান আজ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১১:১৭ পিএম
চাঁদপুর কণ্ঠের বিরামহীন তিরিশ বছরপূর্তির অনুষ্ঠান আজ

২০২৪ সাল চাঁদপুর কণ্ঠের গৌরবময় তিন দশকপূর্তির বছর। আগামী ১৭ জুন চাঁদপুর কণ্ঠ বিরামহীন প্রকাশনার তিরিশ বছর পূর্ণ করবে। এ বছর এ দিনটাতে হয় পবিত্র ঈদুল আজহার দিন অথবা ঈদুল আজহার পরদিন পড়বে। সেজন্যে এ বছর চাঁদপুর কণ্ঠের জন্মদিনের অনুষ্ঠান এগিয়ে এনেছে কর্তৃপক্ষ।

আজ ৭ জুন শুক্রবার হবে চাঁদপুর কণ্ঠের বিরামহীন তিরিশ বছরপূর্তির অনুষ্ঠান। আজ বিকেল তিনটায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। এর আগে চাঁদপুর কণ্ঠ পরিবারের সদস্যদের (সকল উপজেলা প্রতিনিধি, ব্যুরো ইনচার্জ, সংবাদদাতা, সম্পাদনা বিভাগ ও অফিস স্টাফ) নিয়ে হবে মিলনমেলা। সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্তোরাঁয় হবে এই মিলনমেলা।

বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে শুভানুধ্যায়ী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাছিম আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

অনুষ্ঠানে সভাপ্রধান থাকবেন চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার। অনুষ্ঠানজুড়ে থাকবে স্বাগত বক্তব্য, কেক উদ্যাপন, শুভেচ্ছা বক্তব্য, ‘বিরামহীন তিরিশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন, বিশেষ অতিথিদের বক্তব্য, লেখক-সম্মাননাসহ অন্যান্য স্বীকৃতি ও মূল্যায়ন জ্ঞাপন, প্রধান অতিথির বক্তব্য এবং সবশেষে সভাপ্রধানের সমাপনী বক্তব্য।

Model Hospital

আগামীকাল ৮ জুন শনিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার এক যুগপূর্তির উল্লাস তথা ফাইনাল। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, সংসদীয় ও ইংরেজি গ্রুপে মোট পাঁচটি বিতর্ক অনুষ্ঠিত হবে আজকের উল্লাস পর্বে। এবারের বিতর্কে চাঁদপুর মেডিকেল কলেজ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই প্রথমবারের মতো অংশ নিচ্ছে। এছাড়া প্রান্তিক তথা বাছাই পর্ব থেকে শুরু করে বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনাল পর্ব পর্যন্ত উঠে আসা চাঁদপুর জেলার সেরা দলগুলো অংশ নেবে। সেজন্যে আজকের ফাইনাল পর্বটি বেশ জমজমাট ও উপভোগ্য হবে বলে আশা আয়োজকদের।

বিতর্ক প্রতিযোগিতার যুগপূর্তির উল্লাস পর্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্যে থাকবে সার্টিফিকেটসহ অর্থ ও বই পুরস্কার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।

পাঞ্জেরী পাবলিকেশন্স লিঃ-এর প্রকাশক কামরুল হাসান শায়কের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত কবি, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, জেলা প্রশাসক কামরুল হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এবং চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার।

দুদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।