বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে আনারস প্রতীকের সমর্থক রশিদের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২, ৪:২৬ পিএম
হাইমচরে আনারস প্রতীকের সমর্থক রশিদের সংবাদ সম্মেলন
হাইমচর প্রতিনিধি : হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিন ইউনিয়নের আনারস প্রতীকের সমর্থক আব্দুর রশিদ খানের বসত বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুর রশিদ খান।
২ জানুয়ারি রবিবার রাত ১০ টায় তিনি উপজেলা প্রেসক্লাব, হাইমচরে এ সসংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নৌকা প্রতীকের প্রার্থী টিটু হাওলাদের সমর্থক আরিফ  হাওলাদার, এমরান, ফুয়াদসহ ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী প্রকৃতির লোক আমার বাড়িতে হামলা করে ঘরের দরজা, জানালা ও আসবাপত্র ভাংচুর করে। ঘরে থাকা স্বর্নের চেইন, কানের ধুল চিনিয়ে নিয়ে যায়।
তারা আমার বাড়িতে আমাকে না পেয়ে বাড়িতে থাকা মহিলা ও শিশুদেরকে মারধোর করে। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বলে আমি ৫ তারিখের নির্বাচনের দিন যেন কেন্দ্রের আসে পাশে না থাকি। কেন্দ্রে আমাকে ফেলে গুম করে ফেলারও হুমকি দেয় তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি মো. ফারুকুল ইসলাম, সহ সভাপতি জিএম জহির, মহাসিন মিয়া, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি  সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক শরীফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লা, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসেন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক সোলাইমান আহমেদসহ স্থানীয় ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital