শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় চোরাই স্বর্ণালংকার সহ গ্রেফতার দিদার

দুই মাসে ২ বার গ্রেফতার, জামিনে এসেই করে চুরি!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৭:২৭ পিএম
দুই মাসে ২ বার গ্রেফতার, জামিনে এসেই করে চুরি!

কচুয়া থানা পুলিশের অভিযানে দিদার (২৫) নামে ১ চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত দিদার কাদলা ইউনিয়নের কাদলা প্রধানীয়া বাড়ির ইয়াকুব হোসেনের ছেলে। তার কাছ থেকে চোরাই স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

সে ফাঁকা বাসাবাড়ীকে টার্গেট করে সুবিধাজনক সময়ে বাসা সংলগ্ন গাছ বেয়ে ছাদে উঠে ছাদের সিঁড়ির অংশের দরজা বা টিন খুলে ঘরে ঢুকে নগদ টাকা,স্বর্ণালংকার,মোবাইল ফোন, হালকা বহনযোগ্য দামী জিনিসপত্র চুরি করাই তার নেশা এবং পেশা।

সে কচুয়াসহ আশেপাশের উপজেলায় দীর্ঘদিন এভাবেই চুরি করে যাচ্ছিল।

Model Hospital

এ নিয়ে সে দুমাসের মধ্যে পর পর দু’বার গ্রেফতার হলো।

কচুয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, প্রথমবার দুই মাস আগে চোরাই স্বর্ণালংকার সহ তাকে গ্রেফতার করা হয়। কোরবানি ঈদের তিন দিন আগে সে জামিনে মুক্ত হয়। জামিনে বেরিয়ে এসে আবার সে একই ঘটনা ঘটায় ।

গত ২০শে জুন রাতে সে প্রতিবেশী জাহাঙ্গীরের খালি বাসার দোতলার সিঁড়ির টিন খুলে বাসায় ঢুকে আলমারী ভেঙ্গে প্রায় সাড়ে চার লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় । ঘটনার ৫ দিন পর মামলা করে ভূক্তভোগী জাহাঙ্গীর। ৬ দিনের মধ্যেই চোরাই স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করতে সক্ষম হই। তার কাছ থেকে চোরাইকৃত একটি আট আনা ওজনের চেইন ছাড়া বাকি সব স্বর্ণালংকার উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত দিদারকে চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital