শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সংখ্যালগু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১০:২৪ পিএম
কচুয়ায় সংখ্যালগু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামে সংখ্যালগু পরিবারের বসত বাড়ি ও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।

পৌরসভার ৪নং ওয়ার্ডের বর্ধন বাড়ির ভুক্তভোগী স্বপন বর্ধন জানান, আমার কড়ইয়া মৌজার ৮৫নং খতিয়ানের ৮৮৫ দাগে ১০.৫ শতাংস ও সাবেক ৪৯০,৪৯২ ও ৪৯৩ দাগে ১০.২৫ শতাংশ সম্পত্তি পাশ্ববর্তী বাড়ির আব্দুল খালেক ও আব্দুল মালেক গং কোন প্রকার দলিল ছাড়াই বিএস রেকর্ড করে নেয়। সঠিকভাবে সম্পত্তির নামজারি ও জমা খারিজ করারদ জন্য আমি বাদী হয়ে মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল কাইয়ুম,মৃত মালেকের ছেলে জুয়েলসহ ১৩জনকে বিবাদী করে চাঁদপুরের বিজ্ঞ কচুয়া সহকারি জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করি। যাহার মামলার নং ২১৪/২০২৩,তারিখ ০৩/০৯/২০২৩ ইং। মামলাটি আদালতে চলমান।

তিনি আরো জানান,শনিবার আব্দুল মালেক ও আব্দুল খালেকের ওয়ারিশ জুয়েল হোসেন,ইয়াহিয়া তাদের কাদলা ইউনিয়নের দেবিপুর গ্রামের সম্পর্কীয় মামা ইয়াছিনসহ দলবল নিয়ে আমাদের সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।

এতে আমি আমার ছেলে জয়ন্ত বর্ধনসহ বাধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে আমাদেরকে গালমন্দ করে মারধর করার জন্য এগিয়ে আসে ও প্রাণনাশের হুমকি এবং মেরে লাশ ঘুম করার লাশ হুমকি প্রদান করে। তারা আমাদেরকে দেশ থেকে বিতারিত করার জন্য স্থানীয় প্রভাবশালী মহল ও বহিরাগত লোকজনকে ভাড়া করে আমাদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে।

Model Hospital

বর্তমানে আমি পরিবার পরিজন নিয়ে নিরপত্তাহীনতায় মধ্যে বসবাস করছি। তারা যে কোন সময় বড় ধরনের দুর্ঘনা ঘটাতে পারে। এ ব্যাপারে স্বপন বর্ধন শনিবার খালেকের ছেলে ইয়াহিয়া,জুয়েল ,মালেকের ছেলে জিয়াউর রহমান,মুসাসহ অজ্ঞাত ৮/১০জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এমতাবস্থায় আমি প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে ন্যায় বিচার আশা করছি।

বিবাদী জুয়েল হোসেন জানান,স্বপন বর্ধনের মা মায়ারানী আমাদের নিকট ১৮ শতক সম্পত্তি বিক্রি করেছে। তবে সম্পত্তির সাফকাবলা রেজিষ্ট্রি হয় নাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital