বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মোস্তফা কামাল চেয়ারম্যানের পুকুর থেকে মরদেহ উদ্ধার

মো: মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১০:৩৫ এম
শাহরাস্তিতে মোস্তফা কামাল চেয়ারম্যানের পুকুর থেকে মরদেহ উদ্ধার

শাহরাস্তি উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে তার স্বজনরা।

নিহতের স্বজন সূত্র জানা যায়,গতকাল সোমবার শাহরাস্তি উপজেলার শুচিপাড়া উত্তর ইউপির বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল মজুমদার তার নির্বাচনী এলাকায় অবস্থান করছিলেন। পরে সন্ধ্যায় স্থানীয় শোরসাক বাজার এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তিনি বাড়িতে ফিরে যান। ওই সময় তিনি তার ঘরের সম্মুখে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার উপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।

ওই দৃশ্য দেখে চেয়ারম্যান মোস্তফার ছোট ভাই হুমায়ুন কবির হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে হামলা কারি দুর্বৃত্তের দল হুমায়ুনকে বেদম প্রহার করে। এতে চেয়ারম্যান তিনি প্রাণভয়ে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে দুর্বৃত্তদের দল সেখান থেকে কেটে পড়ে। পরে তার স্বজনরা ও স্থানীয়রা চেয়ারম্যানকে বিভিন্ন জায়গায় খোঁজ করেন। মঙ্গলবার সকালে চেয়ারম্যানের বাসগৃহের পশ্চিম পাশের পুকুরে তার মরদেহ স্বজনরা খুঁজে পান।

আজ বাদ আছর চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ মাঠে তার নামাজে জানাজার কথা রয়েছে।

Model Hospital

এছাড়া বিক্ষিপ্ত ঘটনায় শাহারাস্তি মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলামকে দুর্বৃত্তরা ইটপাটকেল মেরে মাথা ফাটিয়ে দেয়। সোমবার শাহরাস্তি পৌরসভা মেয়র আলহাজ্ব আব্দুল লতিফের বাসগৃহ অগ্নিসংযোগ ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ারের বাড়ি, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান বেপারীর বাড়ী, আব্দুল গফুরের বাড়ী, ফারুক হোসেনের বেকারি ভাঙচুর করে দুর্বৃত্ত দল । বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর দুটি টহল গাড়ি নিয়োজিত রয়েছে। একই সঙ্গে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসির আরাফাত, ওসি আলমগীর হোসেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।