বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের চৌরাঙ্গা তা’লীমূল কুরআন মাদ্রাসার সবক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২, ৩:২৪ পিএম
ফরিদগঞ্জের চৌরাঙ্গা তা’লীমূল কুরআন মাদ্রাসার সবক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর চৌরাঙ্গা তা’লীমূল কুরআন নূরানী হাফেজি সুন্নি মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রী ও ভালোভাবে পাঠদান করায় শিক্ষকদের পুরস্কার বিতরনী সভা এবং  সবক অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মাঠে উক্ত পুরস্কার বিতরনী সভা ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবদুল মমিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. ইয়াসিনের পরিচালনায় বক্তব্য রাখেন ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. মহসিন হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মাওলানা আবদুল জলিল, কোষাধ্যক্ষ মাওলানা আবদুল হামিদ, মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমান, হিফজ্ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ আব্দুল আজিজ, সমাজ সেবক আলী হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এস. এম ইকবাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার দাতা সদস্য শাহ আলম বেপারী, সমাজ সেবক শফিকুর রহমান, আলী আহাম্মদ বেপারী, মাওলানা আবু তাহের, আবু ইউছুফ, আব্দুল হাকিম, ইমান হোসেন মজুমদার, আমজাদ হোসেন খান, হাবিবুর রহমান প্রমূখ।
উল্লেখ্যঃ মাদ্রাসাটি ২০০০ সালে প্রতিষ্ঠিত এ অঞ্চলের শিক্ষার আলো বিস্তারে ভূমিকা পালন করে আসছে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।