বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কাদলা ইউনিয়নে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৬ পিএম
কচুয়ায় কাদলা ইউনিয়নে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্যায় ক্ষতিগ্রস্থ ও ছাত্র আন্দোলনে নিহতের জন্য দোয়া  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় বাতাবাড়িয়া বিএনপির অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন বিএনপি ও  সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবায়েদ তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদ ভূইয়া, বিএনপি নেতা আলমগীর হোসেন,উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, কাদলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম,উপজেলা ছাত্রদল নেতা ও ঢাকা মহানগর পূর্ব খিলগাঁও থানার ছাত্রদলের উপ-প্রচার সম্পাদক মুক্তার, হুসাইন (সানজিদ), উপজেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক কাউছার আলম রাজ,উপজেলা যুবদলের সম্মানিত সদস্য সোহাগ হোসেন মিয়াজীসহ ইউনিয়ন ও স্থানীয়  বিএনপি, যুবদল ও ছাত্রদল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা শান্তি প্রতিষ্ঠার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন।
পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শান্তি, শৃঙ্খলা বজায় রেখে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য চাঁদপুর-কচুয়া আসনের সাবেক দুবারের এমপি ড.আ.ন.ম এহসানুল হক মিলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য নাজমুন নাহার বেবীর পক্ষে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital