বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় দারাশাহী তুলপাই বাজার পরিচালনা কমিটি নির্বাচন সম্পন্ন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২১ পিএম
কচুয়ায় দারাশাহী তুলপাই বাজার পরিচালনা কমিটি নির্বাচন সম্পন্ন
কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলপাই বাজার পরিচালনা কমিটির শান্তিপূর্ণভাবে  নির্বাচন সম্পন্ন  হয়েছে।
শনিবার দিনব্যাপী বাজারে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১০ জন প্রার্থী অংশ নেন। ১৭৩ জন ভোটারদের মধ্যে ১৬৮ ভোট দিনব্যাপী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেলে ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা দারাশাহী তুলপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোহাম্মদ নুরুল কবির। সভাপতি পদে মোহাম্মদ হারুন অর রশিদ প্রধান (ছাতা) প্রতীক ৭৩ ভোট পেয়ে বিজয় হন, তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীনার পাটোয়ারী (দোয়াত কলম) ৪৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ফখরুল ইসলাম (মোরগ) প্রতীক ৯৭ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বপন মিয়া (আনারস) প্রতীক ২৯ পান। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন (গোলাপ ফুল) প্রতীক ১০৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল আমিন (মাছ) প্রতীক ৬৫ ভোট পান। কোষাধক্ষ্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাসেল মিয়া নির্বাচিত হন।
দারাশাহী তুলপাই বাজারে এ সর্বপ্রথম ব্যবসায়ীদের ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে শান্তিপূর্ণভাবে উৎসবমূখর পরিবেশে  বাজার পরিচালনা কমিটির নির্বাচন হয়।
এ সময় ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী, বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন লায়ন, বিশিষ্ট ব্যবসায়ীক সমাজসেবক আজিজ পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শফিক গাজী, বিএনপি নেতা জসীমউদ্দীন, ওয়ার্ড বিএনপি’র সভাপতি রুহুল আমিন হাজী, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন, ব্যবসায়ী আবু তাহের, সমাজসেবক খায়ের পাটোয়ারীসহ বাজারে ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিজয়ীদের মাঝে উপস্থিত অতিথিরা ফুলের মালা পরিয়ে দেন।  বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।