শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দুঃস্থদের মাঝে ঢাবির ম্যানেজমেন্ট এলামনাই এসোসিয়েশন এর শিশুখাদ্য বিতরন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৭ পিএম
শাহরাস্তিতে দুঃস্থদের মাঝে ঢাবির ম্যানেজমেন্ট এলামনাই এসোসিয়েশন এর শিশুখাদ্য বিতরন

শাহরাস্তিতে দূঃস্থ পরিবারের মাঝে ঢাবির ম্যানেজমেন্ট এলামনাই এসোসিয়েশন সহায়তায় শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আইইউডি ক্যাম্পের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত ক্যাম্পে আগত সেবাগ্রহীতাদের মধ্যে থেকে দুস্থ পরিবারের শিশুদের উন্নতমানের খাবার দুধ সরবরাহ করা হয়।

এছাড়া ওই সংগঠনের পক্ষ থেকে ইতোপূর্বে শাহরাস্তি উপজেলা প্রশাসনের নিকট ২৫০ প্যাকেট শিশুখাদ্য সামগ্রী প্রদান করা হয়। ওই বিতরণ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের এলামনাই গঠিত ত্রাণ তহবিল এই শিশুখাদ্য সরবরাহে অর্থায়ন করে।

Model Hospital

এ সময় ওই সংগঠনটির সক্রিয় সদস্য কাজী হুমায়রা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শাহরাস্তি উপস্থিত থেকে এ শিশুখাদ্য সামগ্রী বিতরণ করেন ।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়,সম্প্রতি বন্যা কবলিত শাহরাস্তি উপজেলায় নয়টি আশ্রয় কেন্দ্রে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস হেলথ ক্যাম্প করে অসুস্থদের চিকিৎসা সেবা প্রদান করে এবং সহস্রাধিক ‘ রোগীর মাঝে ঔষধসামগ্রী বিতরণ করে।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।